শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সেনাবাহিনী ভোটকেন্দ্রে বাধা দিলে কাউকেই ছাড় নয়

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ Time View

ভোটকেন্দ্রে যেতে সাধারণ ভোটারদের বাধা প্রদানকারী যেই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল সেনানিবাস কমান্ডার ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ রমিও নওরিন খান।

বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী মহড়া শেষে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল রমিও নওরিন খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন তাদের মূল লক্ষ্য। তিনি দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

এদিন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এক বিশেষ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর জরুরি প্রতিক্রিয়া এবং সমন্বিত কার্যক্রম প্রদর্শনের লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় একটি হেলিকপ্টারসহ আধুনিক রণকৌশল ব্যবহার করে কাল্পনিক সহিংসতা দমনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ পদাতিক ডিভিশন ও বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন। এ সময় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উপস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কৌশল প্রদর্শন করেন।

মহড়া শেষে কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির ফলে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফিরবে। আগামীকালের ভোটগ্রহণে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করতে সেনাবাহিনী মাঠে সতর্ক অবস্থানে রয়েছে বলে মহড়া থেকে বার্তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category