গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর ৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ। তিনি স্পষ্ট করেছেন কমা আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ জানান কমা বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করতে পারবেন। তিনি বলেন, কমা নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন কমা তবে তাঁর বিরুদ্ধেও অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগ গুরুতর প্রকৃতির হলে সরাসরি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে।
দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই কমিশনার বলেন, কমা আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন কমা একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁরা যেন কমিশনকে সহায়তা করেন।
সম্প্রতি ঢাকা ১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে ইসি মাছউদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কমা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শেরপুর ৩ আসনের নির্বাচন বাতিল হওয়ায় ওই এলাকার ভোটার ও প্রার্থীদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পরই কেবল এই আসনের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।