বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মুক্তি পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

রাজধানীসহ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে রুপালি পর্দায় ফিরলেন পরীমণি।

বসুন্ধরা নুডলস নিবেদিত সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। খ্যাতিমান লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এটি।

সিনেমাটি ঢাকায় দেখা যাবে- স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চিত্রামহল (বংশাল) ও মধুমিতা (মতিঝিল) সিনেমা হলে।

এছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পাবে সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।’

পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category