বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

শাকিব খানের সেলফিতে ভক্তদের উল্লাস

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

দুবাইয়ে উইনার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঞ্চ মাতান। তুলেছেন ভক্তদের নিয়ে সেলফি। সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশও করেন তিনি। লিখেছেন ‍‍`লাভ ইউ অল‍‍`

ছবিতে দেখা যাচ্ছে, গলায় ব্লু কালারের টাইসহ কালো ব্লেজারে আছেন শাকিব। ব্রাউন কালারের চুলে চোখে সানগ্লাস। এমন হ্যান্ডসাম লুকে শাকিবিয়ানদের মন কেড়েছেন তিনি। তাই ছবিগুলো অনলাইনে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই উদ্যোগ।

আয়োজন প্রসঙ্গে ‘রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস’র পক্ষ থেকে জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছে তেমন মানুষকে দেয়া হবে সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেয়া হবে।

শাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেবেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান রাফী, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category