বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল। কারণ যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা এরই মধ্যে শেষ হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন সেনা প্রত্যাহার করে ইসরায়েল। তবে পুনর্নির্ধারিত সময়সীমা অনুযায়ী অধিকাংশ সেনা প্রত্যাহার করা হবে।ইসরায়েল জানিয়েছে, পাঁচটি কৌশলগত স্থানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করবে। তাছাড়া ফের হামলারও হুমকি দিয়ে রেখেছে দখলদার বাহিনী।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলের সেনাদের প্রত্যাহারের পর সেখানে লেবাননের সেনা মোতায়েনের কথা রয়েছে।

ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি নিশ্চিত করে জানিয়েছেন, উত্তর ইসরায়েলের জনগোষ্ঠীর জন্য সুবিধাজনক স্থান ও সুরক্ষা প্রদানের জন্য পাঁচটি পাহাড়ের চূড়ায় অবস্থান থাকবে।

তিনি দাবি করেছেন, অস্থায়ী ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সময়সীমার মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার অর্জন করা সম্ভব হবে না। ইসরায়েলি শত্রুকে বিশ্বাস করা যায় না বলেও উল্লেখ করেছেন তিনি।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category