বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যাম্পিয়ন্স ট্রফি: বিতর্কহীন সাজানো-গোছানো ফটোসেশন টাইগারদের

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

খেলোয়াড়দের গায়ে সাধারণ টি-শার্ট, অধিনায়ক দৌড়ে এসে শেষ মুহূর্তে যোগ দিচ্ছেন ফটোসেশনে। যে কোনো টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের ফটোসেশনে এমন ঘটনা দেখা গেছে অতীতে।

তবে এবার তেমন কিছু হলো না। বিতর্কহীন সাজানো-গোছানো ফটোসেশনে অংশ নিলেন টাইগার ক্রিকেটাররা। পুরো দল কোচিং স্টাফসহ চোখ জুড়ানো এক ফটোসেশনপর্ব সেরেছে বাংলাদেশ দল।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে আজ (বুধবার) আনুষ্ঠানিক ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন ক্রিকেটারদের সবাই। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দেবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচেই টাইগারদের সামনে শক্ত প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category