রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ইসরাইলি হামলায় পশ্চিমতীরে ২ ফিলিস্তিনি নিহত

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৩০৩ Time View

ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনের দুই তরুণ নিহত হয়েছেন।

ইহুদিবাদী সেনাদের হামলায় আরও তিন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে চালানো ওই হামলায় নিহত দুই তরুণের নাম মোহাম্মাদ সামের হোশিয়েহ (২২) এবং ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ (২৫)।

তাদের মধ্যে ফুয়াদ আবেদের তলপেট ও উরুতে ইসরাইলি সেনারা গুলি করেন। ইহুদিবাদী সেনারা আহমাদ আয়মান আবেদ এবং আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ শুরু হলে ফুয়াদ আবেদ নিহত হন।

ইহুদিবাদী সেনাদের অভিযোগ— আয়মান আবেদ ও হানি আবেদ সম্প্রতি আল-জালামা চেকপয়েন্টের কাছে গুলি করে এক ইসরাইলি সেনা অফিসারকে হত্যা করেন। এ জন্য ইসরাইলি সেনারা তাদের ঘরবাড়ি উচ্ছেদ করতে যায়।

২০২২ সাল এ পর্যন্ত ইহুদবাদীদের হাতে ২২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরেই প্রাণ হারিয়েছেন ৫৯ জন। সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category