বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে: আইএমএফ

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, নতুন বছর ২০২৩ সালে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে।

আইএমএফ প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গেল বছরের তুলনায় চলতি বছর আরও কঠিন হতে যাচ্ছে। সিবিএস নিউজের ফেস দ্য নেশন প্রোগ্রামে জর্জিয়েভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ক্রিস্টালিনা জর্জিয়েভা শঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের ধারণা নতুন বছরে বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশ মন্দায় পড়বে না, সেখানেও কোটি কোটি মানুষ মন্দা অনুভব করবে। ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিডের বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে।

বর্তমানে আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্য দেশের সংখ্যা হলো ১৯০। দেশগুলো সম্মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আইএমএফের অন্যতম প্রধান কাজ হচ্ছে অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করা। সূত্র: খবর বিবিসি

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category