রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

সাতক্ষীরায় হাতে লেখা বৃহদাকার কোরআন প্রদর্শনী

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

সাতক্ষীরায় হাবিবুর রহমান নামের এক যুবকের হাতে লেখা বৃহদাকার পবিত্র কোরআনের দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সাতক্ষীরা পৌরসভার মেহেদীবাগ এলাকার ইসলামি সংস্কৃতি ও সেবাকেন্দ্র মসজিদে কুবা কমপ্লেক্সে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

প্রদর্শনীটি চলবে রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদে কুবা পরিচালনা কমিটির সভাপতি জিএম নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, হাতে লেখা বৃহদাকার কোরআনের লেখক হাবিবুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামছুজ্জামান বাবু, মসজিদে কুবার ইমাম সাইফুর রহমান, মসজিদে কুবা পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ ইতিহাসের সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত। বিশ্বের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরায় হাতে লেখা বৃহৎ একটি কোরআন রয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

২০১৬ সালের ১ জানুয়ারি হাতে কোরআন লেখা শুরু করেন হাবিবুর রহমান। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শেষ হয়।

পবিত্র এ ধর্ম গ্রন্থটির দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার, প্রস্থ ২৬৪ সেন্টিমিটার। ওজন ৪০৫ কেজি।

দীর্ঘ ৬ বছর ৮ মাস ২৩ দিন অক্লান্ত পরিশ্রম করে ১৪২ পাতার এই কোরআনটি লিখেছেন হাবিবুর রহমান। ইউটিউব দেখে এ কাজ শুরু করেছিলেন বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category