রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
কঠোর নিরাপত্তায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর: ভূমিমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবি প্রকাশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেপ্তার: রাড্ডায় ভাঙচুর ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

সরকারিকৃত হাই স্কুলের সহকারী শিক্ষকদের বেতন নবম গ্রেড কেন নয়:হাইকোর্ট

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

সরকারিকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী বিধিমালা ২০২৪ এর রুল ১০ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) মহামান্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেছেন।

একই সাথে কেন বিবাদীদেরকে নির্দেশনা দেওয়া হবে না যে স্বীকৃত হাই স্কুলের সরকারিকৃত শিক্ষকদের বেতন পূর্বের নবম গ্রেড কেন করা হবে না, এর মধ্যে বিবাদীদের কে জবাব দিতে বলা হয়েছে।।

হাইস্কুলের শিক্ষকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। একই সাথে সরকারি কৃত হাই স্কুলের সহকারী শিক্ষকদের বেতন থেকে কোন অর্থ কর্তন এবং ফেরত প্রদানের উপরের নিষেধাজ্ঞা প্রদান করেছেন।

উক্ত আদেশের পরে অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, সরকার ২০২৪ সাল পর্যন্ত প্রায় তিন শতাধিক হাইস্কুলকে সরকারিকরণ করার আওতায় সরকারিকরণ করে জাতীয়করণকৃত হাইস্কুল গুলোতে কয়েক হাজার সরকারি শিক্ষক রয়েছেন। যারা নবম গ্রেটে বেতন পেতেন কিন্তু সরকার হাই স্কুলগুলো জাতীয়করণ করার পরে হাই স্কুলে কর্মরত শিক্ষকদের বেতন এক গ্রেড নিচে নির্ধারণ করা হয় যা জাতীয়করণের পূর্বের বেতনের চাইতে কম এই বেতন গ্রেড কমে যাওয়ার কারণে আমার রিপিটিশনারগণ সহ সারা দেশের শিক্ষকদের পক্ষে এই রিটপিটিশনটি আমি দাখিল করি।

তিনি আরো বলেন, রিটে আমি সরকারি কৃত মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষক-কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০২৪ এর ১০ বিডি চ্যালেঞ্জ করেছি একই সাথে সরকারীকৃত হাই স্কুলের সহকারী শিক্ষকদের বেতন পূর্বের ন্যায় নবম গ্রেড নির্ধারণ করার জন্য নির্দেশনা চেয়েছি আদালত সন্তুষ্ট হয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন এবং বেতন থেকে কর্তন এবং অর্থ ফেরত চার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, কর্তৃপক্ষ সরকারীকৃত সহকারী শিক্ষকদের উপর অন্যায় মূলকভাবে তাদের বেতন কম নির্ধারণ করছে এবং একই সাথে তাদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে যা বৈষম্যমূলক এবং মৌলিক অধিকার পরিপন্থী।

তিনি আরো বলেন যে সমস্ত সরকারি শিক্ষকগণ এমপিও থাকাকালীন সময়ে নবম গ্রেড বেতন পেতেন সরকারি হওয়ার পরে তাদের বেতন কমিয়ে দেওয়া বৈষম্যমূলক সরকারি হওয়ার পরে তাদের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি কিন্তু কর্তৃপক্ষ উদাসীনভাবে তাদের অধিকারের প্রতি লক্ষ্য না রেখে অন্যায় মূলকভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে আমি মনে করি রি ট পিটিশনটি চূড়ান্ত শুনানি শেষে রিট পিটিশনারগণ ন্যায়বিচার পাবে হাইকোর্টের এই আদেশের ফলে আপাতত সারা দেশে সরকারিকৃত হাই স্কুলের সহকারী শিক্ষকদের বেতন থেকে টাকা কর্তন করতে পারবেনা এবং ফেরত চাইতেও পারবেনা সরকারি শিক্ষকগণ ন্যায়বিচার পাবে বলে আমি মনে করি ১৭০ জনের মত রিপিডিশনের রিড দায়ের করেছেন সকল শিক্ষকের পক্ষে জাহাঙ্গীর আলম, অরুণ কান্তি মজুমদার, আবু তাহের, গোলাম মাহবুব, মোবারক হোসেন, হেলাল, লালমনিরহাটের জাবেদ হোসেন, আব্দুল আউয়াল ইমরান চাঁদপুর সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category