শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

পাকিস্তানের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক বলেছেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান। তারা সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নন। কারণ  তাদের কাছে জ্বালানি কেনার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, রাশিয়ার একটি প্রতিনিধিদল আগামী ২০ জানুয়ারি পাকিস্তান সফর করবে।

তিনি বলেন, সম্প্রতি পাকিস্তান সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একশ‍‍` কোটি ডলার ঋণ পরিশোধ করেছে। রাশিয়া কম দামে পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করতে রাজি হয়েছেন বলে জানান এই মন্ত্রী।

জ্বালানি তেল ও গ্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়ায় গিয়েছিলেন মুসাদিক মালিক। তার মতে, রাশিয়া সফর থেকে তারা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার মাসখানেক আগেই জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কেনার কথা ভাবছে পাকিস্তান।

সে সময় তিনি ভারতের প্রসঙ্গ তুলে জানিয়েছিলেন, ইসলামাবাদেরও অধিকার আছে মস্কো থেকে এই সুযোগ নেওয়ার।

পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ভারত অনেক দিন ধরেই রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কিনছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category