বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ভক্তদের সালমানের বিশেষ ঈদ উপহার

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১১০ Time View

প্রতি ঈদেই সালমান খান ভক্তদের জন্য উপহার দিয়ে থাকেন। একটা সময় ছিল ঈদের মৌসুম মানেই বড়পর্দায় সালমান খানের উপস্থিতি। এবারের ঈদে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। কিন্তু ঈদের দিনে অনুরাগীদের নিরাশ করেননি ভাইজান।

আজ ঈদের দিন (১১ মার্চ) সালমান খান ঘোষণা করলেন তার নতুন সিনেমার নাম। সেই সঙ্গে সিনেমায় তার চরিত্রটি নিয়েও কিছুটা কথা বলেছেন।

সম্প্রতি সালমান তার নতুন ছবি ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন ‘গজনি’ সিনেমা খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তারপর থেকেই নতুন এ সিনেমা নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার বাড়তেই থাকে।

আজ ঈদের দিন এ সিনেমার নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। সিনেমাটির নাম ‘সিকন্দর’। সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন তিনি।

এবারের ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি সিনেমা। সেই প্রসঙ্গে টেনে সিনেমার নাম ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় সালমান খান লেখেন, “এই ঈদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর সিকন্দরের সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ইদের শুভেচ্ছা।’’

সাজিদের প্রযোজনায় একাধিক সিনেমায় সালমান অভিনয় করেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি কারোগি’ এবং ‘কিক’-এর মতো সিনেমাও দর্শককে উপহার দিয়েছেন এ জুটি। অন্যদিকে ‘গজনি’ সিনেমাটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল সিনেমার হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান।মুরুগাদস এই প্রথম সালমানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, এ সিনেমায় সালমানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনো অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category