রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ওমরাহ করলেন আয়মান-মুনজেরিন

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

এবার ওমরা করেছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি। এ মধ্যে আয়মান সাদিকের ফেসবুক পেজে স্ত্রী মুনজেরিন সহ ওমরা করার পোষাক পরিহিত একটি ছবি দেখা যায়। ছবিতে তার সঙ্গে ছিলেন স্ত্রী মুনজেরিন।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন। ছবিতে তার সঙ্গে ছিলেন স্ত্রী মুনজেরিন। এ সময় তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।’

আয়মান সাদিকের এ ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে তাদের বন্ধু-অনুরাগীদের ব্যাপক লাইক কমেন্ট করতে দেখা যায়। অনেকেই লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহতাআলা সবার দোয়া কবুল করুক। আমাদের সবার জন্য দোয়া করবেন ভাইয়া।’

আরেকজন লিখেছেন, ‘খুবই ভালো লাগছে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের সবার জন্য।’
গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর তাদের বিবাহোত্তর সংবর্ধনা সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category