শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইউক্রেনকে আরো ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে আমেরিকা

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২০০ Time View

ইউক্রেনকে আরো ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। এই সামরিক সহায়তা প্যাকেজে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জামাদি।

এই সামরিক সহায়তা দেয়ার ঘোষণার মধ্যদিয়ে ইউক্রেন সংকটে আমেরিকা আরো গভীরভাবে জড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিল অথচ রাশিয়া দফায় দফায় হুঁশিয়ারি উচ্চারণ করে আমেরিকাকে চলমান সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার কথা বলেছে।

নতুন সামরিক সহায়তার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুধবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, “আমরা আর্টিলারি গোলাবারুদ, প্রিসিশন ফায়ার, এয়ার ডিফেন্স মিসাইল এবং টেকনিক্যাল ভেহিকেল সরবরাহ করব এবং এগুলো যুদ্ধে ইউক্রেনের জন্য সেরা উপাদান হিসেবে কাজ করবে।”
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, আমেরিকার ভাণ্ডার থেকে এসব অস্ত্র সামরিক সরঞ্জাম দেয়া হচ্ছে এই লক্ষ্যে যে, এগুলো রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রক্ষা করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে ১,৯৭০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, আমেরিকার মিত্র ব্রিটেন, ফ্রান্স এবং সুইডেন সম্প্রতি বিশাল অর্থের সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে। আমেরিকা বলেছে, যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেয়া অব্যাহত থাকবে।                                                                                                                              সূত্র: পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category