রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

জাপানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২০১ Time View

কাতারের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে চলছে জার্মানি ও জাপানের মধ্যে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের খেলা। ম্যাচের প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

৩২ মিনিটে পেনাল্টি থেকে প্রথমার্রে গোলটি করেছেন জার্মানির ইলকায় গুন্ডোগান। ডেভিড রাউমকে ফাউল করেছিলেন জাপানের গোলরক্ষক সুইচি গন্ধা। স্পট কিকে কোন ভুল করেননি গুন্ডোগান।

প্রথমার্ধের ইনজুরি সময়ে দ্বিতীয়বার জাপানের জালে বল পাঠিয়েছিলেন জার্মানির কাই হাভার্টজ। কিন্তু জাপানিরা অফসাইডের দাবি তুললে ভিএআরের মাধ্যমে তা পরীক্ষা করেন রেফারি। হার্ভার্টজ অফসাইডে থাকায় গোলটি বাতিল করা হয়।

কিক অফের পর থেকেই জাপানকে চেপে ধরেছিল চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। ৮০ ভাগের ওপরে বলের দখল রেখে আক্রমণ শানাচ্ছিলো তারা। ১৭ মিনিটেই গোল পেয়ে যেতে পারতো ২০১৪ সালের চ্যাম্পিয়নরা; কিন্তু আন্তোনিও রুডিগার হেড বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

পেনাল্টিতে গোল করার চার মিনিট আগে বক্সের মাথা থেকে জোরালো শট নিয়েছিলেন গুন্ডোগান; কিন্তু বল সোজা চলে যায় জাপানি গোলরক্ষক সুইচি গন্ধার হাতে।ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করতে পারতো জার্মানি। বক্সের মাথা থেকে জামাল মুসিয়ালা যে শটটি নিয়েছিলেন তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। তাই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category