রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত ৪৪, আহত ৩০০

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বেশ কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এতে আরো অন্তত ৩০০ জন আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায়।

জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে এসেছে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়তে দেখা গেছে।

সিয়ানজুর প্রশাসনের প্রধান কর্মকর্তা হেরমান সুহেরমান বলেন, ‍‍`আমার কাছে যে তথ্য আছে, সে অনুযায়ী শুধু একটি হাসপাতালেই ৪৪ জন মারা গেছেন এবং অন্তত ৩০০ আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই দালানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে হাড়ে চিড় ধরেছে‍‍`।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category