বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নেশা জাতীয় ইনজেকশনসহ বাবা-ছেলে গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৫৪ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এক হাজার অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো. আলমগীর হোসেন ও তার ছেলে হাসান আলী। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কালিকাটাল গ্রামের বাসিন্দা।জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর আবু নাইম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণে বাবা মো. আলমগীর হোসেন ও ছেলে হাসান আলীর দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে শরীরে বিশেষ কায়দায় রাখা এক হাজার নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category