শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বড়দিনে আসছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

অবশেষে প্রকাশ পেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’ সিনেমার পোস্টার। বড়দিনে (২৫ ডিসেম্বর) মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবিটি।চলতি বছরের শুরু থেকেই এ সিনেমা নিয়ে অনুরাগীদের বেশ কৌতূহল দেখা যাচ্ছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্প আজও ছোটদের কাছে ভীষণ আকর্ষণের।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্মাতারা ছবির পোস্টার প্রকাশ্যে আনেন। পোস্টারে দেখা গেছে, কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি।

এদিকে এসভিএফের ভেরিফায়েড ইনস্টাগ্রামেও একই ছবিটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা ছিল, “সুদূর মরুদেশ থেকে ‘কাবুলিওয়ালা’ এবার আসছে কলকাতায়।”
 
ছবিতে দেখা যাচ্ছে, মিঠুনের মাথায় পাগড়ি, উশকো-খুশকো দাড়ি, কাঁধে ঝোলা, পরনে আফগানি পোশাক ৷ অন্যদিকে মিনি পরে আছে ফ্রক। মাথায় গোলাপি ফিতে বাঁধা।
 এ সিনেমায় রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আর মিনি হিসেবে অভিনয় করেছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এ ছাড়াও এ সিনেমায় মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category