বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ উইকেটে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১৬ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করে ১৩৩ রান করে ভারত। জবাবে দুই বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।

১৩৪ রানের লক্ষ্য নিয়ে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। মাত্র ১ রান করে আর্শদিপের বলে ক্যাচ দিয়ে ফেরেন কুইনটন ডি কক। একই ওভারে রাইলি রুশোর উইকেটও তুলে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার কাপ্তান টেম্বা বাভুমাও ক্রিজে থিতু হতে পারেননি। তিনি প্যাভিলিয়নের পথ ধরেন ১৫ বলে ১০ রান করে।

এরপর দলকে খাদের কিনারা থেকে টেনে নিয়ে যান এইডেন মার্করাম ও ডেভিট মিলার। দলীয় ১০০ রানে ৪১ বলে ৫২ রান করে পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মার্করাম। এরপর মিলারের সাথে জুটি বাধার চেষ্টা করেন
ট্রিস্টান স্টাবস। কিন্তু ৬ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন
ট্রিস্টান। এরপর পার্নেলকে সাথে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যান মিলার। ৩টি ছক্কা এবং ৪টি চারের সাহায্য মিলার করেন ৫৬ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category