বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

৩৩৪ কোটিতে ক্যানসেলোকে সৌদিতে বিক্রির সম্মতি ম্যানসিটির

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪০ Time View

২ কোটি ১২ লাখ পাউন্ডের বিনিময়ে হোয়াও ক্যানসেলোকে সৌদি আরবে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৪ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে পর্তুগালের এই ডিফেন্ডারকে কিনে নিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে প্রো লিগের ক্লাব আল হিলাল।

কেন ক্যানসেলোকে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানসিটি, সে বিষয়ে কোনো ব্যক্তিগত সমস্যা বা পারফরম্যান্সের কথা জানায়নি ক্লাবটি। যদিও সৌদিতে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই পর্তুগিজ তারকা।

ক্লাব দুটির এই সমন্বয় যদি চূড়ান্ত হয়ে যায়, তাহলে আল হিলালের সঙ্গে ৩ বছরের চুক্তি করবেন ক্যানসেলো। অন্যদিকে ম্যানসিটিতে ৫ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

গেল বছর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ধারে খেলেছিলেন ক্যানসেলো। এছাড়া বার্সেলোনাতেও ধারে খেলেছেন তিনি।

কিন্তু এই মাসেই সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, সিটিকে পুনরায় খেলতে পারবেন ক্যানসেলো। কিন্তু নতুন মৌসুমে সিটি দুটি ম্যাচ খেললেও এখনো প্রিমিয়ার লিগে মৌসুম শুরু করা হয়নি এই তারকা ডিফেন্ডারের।এর আগে কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ক্যানসেলোকে দলে রাখেননি গার্দিওলা। ওই ম্যাচে বেশ কয়েকজন খেলোয়াড় দলের বাইরে থাকলেও ইউরো চ্যাম্পিয়নশিপে খেলা এই তারকাকে খেলানো হয়নি। অবশেষে টানাপোড়নের পর চূড়ান্ত সমাধানের দিকে হাঁটছে সিটি। আর নিজের ভাগ্য বদলে নতুন কোনো ক্লাবের জার্সি জড়ানোয় অপেক্ষায় রয়েছেন ক্যানসেলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category