বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনেমার শুটিং শুরু চয়নিকা চৌধুরীর

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২১১ Time View

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী। তার দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। আজ (২ নভেম্বর) থেকে সিলেটে এর শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। বুধবার (২ নভেম্বর) দুপুরে  এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।তিনি বলেন, আজ সকালে সিলেট শহর থেকে একটু দূরে আমরা ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং শুরু করেছি। শুটিংয়ে অংশ নিয়েছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও এ কে আজাদ সেতু। এখানে শুটিং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে আমরা সবাই মিলে অন্য আরেকটি শুটিং স্পটে যাব। সব মিলিয়ে টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চাই।

মাহফুজ-বুবলী পর্দায় জুটি হয়ে আসছেন এ ঘোষণা এসেছে গত এপ্রিলে। এরপর সিনেমার শুটিংয়ের প্রস্তুতি, চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ততায় কেটেছে নির্মাতার।

গত সপ্তাহে নিজে লোকেশন ঘুরে এসে নিশ্চিত করেছেন যে সিলেটেই হবে প্রহেলিকার শুটিং। সে অনুযায়ী গতকাল সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চয়নিকা চৌধুরী ও তার পুরো টিম। যাত্রা শুরু করে ফেসবুকে চয়নিকা চৌধুরী লেখেন, ‘স্বপ্ন হলো সত্যি, যাই তাহলে, প্রার্থনায় রাখবেন।

এ সিনেমার কাজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি সর্বশেষ অভিনয় করছিলেন ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে এক ঘণ্টার নাটকে। এর আগে বেশ কিছু সিনেমায় তিনি কাজ করেছেন। এর মধ্যে ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’সিনেমা দিয়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ।

অন্যদিকে শাকিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের নানান গুঞ্জনে ভাসছেন বুবলী। এরই মাঝে শুটিং করেছেন ‘চাদর’ সিনেমার। আজ শুরু করছেন প্রহেলিকা। শুটিং শেষ না হওয়া পর্যন্ত সিলেটেই থাকবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category