বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

সাই পল্লবীর বিয়ের গুঞ্জন

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫ Time View

দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত ও জনপ্রিয় নায়িকা সাই পল্লবী। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘গার্গী’ সিনেমায়। সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে। তার অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরাও।

সাই পল্লবীর এ ছাড়াও ‘শ্যাম সিংহ রায়’ সিনেমায় নৃত্য প্রশংসিত হয়েছে। এ সিনেমার মধ্য দিয়ে তথাকথিত নায়িকার সংজ্ঞা বদলে দিয়েছেন সাই পল্লবী। বিনোদন দুনিয়ার চাকচিক্যের সঙ্গে পা না মিলিয়ে একেবারে বিপরীতে হেঁটেছেন তিনি।

সাই পল্লবীর অভিনয়ই শুধু নয়, দর্শক ভালবেসেছেন তার বাহুল্যবর্জিত সাজপোশাকও। এককথায়, নায়িকাসুলভ চেহারার চলতি ধারণা ভেঙেছেন সাই। সব কিছু দিয়েই তিনি এক স্বতন্ত্র পরিচতি তৈরি করেছেন ভক্তদের কাছে।মাস কয়েক আগে শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি অভিনয় ছাড়ছেন। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি নাকি চুপিসারে বিয়ে সেরেছেন। পাত্র দক্ষিণী সিনেমার খ্যাতিমান নির্মাতা। অভিনেত্রীর বিয়ের ছবিও রীতিমতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে নায়িকা সাই পল্লবীর ছবি রীতিমতো ভাইরাল। দুজনের গলায় ফুলের মালা। পাশপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তারা।তাদের এ ছবি প্রকাশের পর থেকেই শুরু হয় গুঞ্জন। সাই পল্লবীর অনুরাগীদের একাংশ মনে করছে, গোপনে বিয়ে করেছেন তাদের প্রিয় নায়িকা। তবে এ ভাইরাল ছবির নেপথ্যের গল্পটা অন্যরকমের।

ছবিটি পরিচালক রাজকুমারের ‘এসকে ২১’সিনেমা নির্মাণের সময় এক পূজায় তোলা হয়েছিল। ছবিটি পরবর্তীকালে খানিক সম্পাদনা করে ছড়িয়ে দেওয়া হয়। চলতি বছর ৯ মে পরিচালক রাজকুমার সাই পল্লবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন।

সেই ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সাই পল্লবী’। সেখান থেকেই এ গুঞ্জনের সূত্রপাত। এ মুহূর্তে রাজকুমারের পরিচালনায় সিনেমা করছেন পল্লবী। সেই কারণেই হয়তো এ গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category