বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাইফ আলি খান হাসপাতালে

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৬০ Time View

বলিউড তারকা সাইফ আলি খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে সাইফকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন হাঁটুর অস্ত্রোপচার চলছে সাইফের। তার স্ত্রী কারিনা কাপুরও হাসপাতালে উপস্থিত রয়েছেন। তার হাঁটু এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে। তবে কীভাবে এমন গুরুতর চিড় ধরার মতো আঘাত পেয়েছেন সাইফ, এর আসল কারণ এখনো জানা যায়নি।

২০১৬ সালে রেঙ্গুন সিনেমার সেটে আহত হয়েছিলেন সাইফ আলি খান। সে সময় তার বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন। সেই সময়ও তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার ছোটখাটো অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

‘ক্যাহনা’ সিনেমার একটি দৃশ্যের জন্য সাইফ আলি খানকে বাইক স্টান্ট করতে হয়েছিল। সেই বিপদজনক স্টান্ট করতে গিয়ে বাইক নিয়ে তিনি বার উল্টে পড়ে যান। সেসময় সাইফ পাথরে পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category