বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সতীর্থকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন বুমরাহ

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

আইসিসির টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন ভারতীয় পেসার। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে দুইয়ে নামিয়ে বিশ্ব টেস্ট বোলারদের নেতৃত্ব হাতে নিয়েছেন বুমরাহ।

আর টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ক্যারিয়ারের নতুন সেরা অবস্থানে গেছেন ভারতের যসস্বি জয়সওয়াল। তিন নম্বরে উঠে এসেছেন ভারতীয় বাঁহাতি ওপেনার। শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট আর দ্বিতীয় স্থান দখলে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের।

কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করেন বুমরাহ। এতেই সতীর্থ অশ্বিনকে পেছনে ফেলেন ডানহাতি পেসার। বাংলাদেশের বিপক্ষে খেলা এই টেস্টে ৭ উইকেটে জয় পায় ভারত।

কানপুরের গ্রিন পার্কে ৫ উইকেট শিকার করেন অশ্বিনও। যে কারণে শীর্ষস্থান হারালেও বেশি ব্যবধানে পিছিয়ে নেই ডানহাতি স্পিনার। শীর্ষে থাকা বুমরাহর চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছেন অশ্বিন। বুমরাহর রেটিং পয়েন্ট ৮৭০। আর অশ্বিনের পয়েন্ট ৮৬৯।বোলিং র‍্যাংকিংয়ের ক্যারিয়ারসেরা অষ্টম স্থান দখল করেছেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়াসুরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category