বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতকে হারানো কঠিন, অসম্ভব নয়: সাকিব

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯৩ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। যারা কি না চলতি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল।

এখন পর্যন্ত তিন ম্যাচের ভেতর বাংলাদেশ ও ভারত দুই দলই জয়ের মুখ দেখেছে দুটি করে ম্যাচে। সেমিতে যাওয়ার লড়াইয়ে ভারতের সামনে পথটা আপাতদৃষ্টিতে বেশ সুগম। অন্যদিকে বাংলাদেশের সেমির মিশনের পথটা খুব একটা মসৃণ নয়।

নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের দেখা পেলেই টেবিলের তিনে থাকা বাংলাদেশের খেলার সুযোগ হবে সেমি ফাইনালে। তবে ভারতকে হারাতে পারলে সেক্ষেত্রে এক ম্যাচ জিতলেও পয়েন্টের মারপ্যাঁচে সেমিতে খেলার সুযোগ হবে বাংলাদেশের।

সেমিতে যাওয়ার মিশনে ফেভারিট ভারতকে হারানোর স্বপ্ন এখন থেকেই বোনা শুরু করেছে ক্রিকেটভক্তরা।

তবে ম্যাচের আগের দিন টাইগার দলপতি সাকিব আল হাসান শোনালেন কঠিন বাস্তবতা। ভারতকে হারানোর সম্ভাবনা বাস্তবিকপক্ষে দেখছেন না সাকিব। তার ভাষ্যমতে, ভারতকে যদি বাংলাদেশ হারায় তাহলে সেটি হবে ‘বিপর্যয়’।

বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘পরবর্তী লক্ষ্য হলো, দুটো ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুটো ম্যাচের কোনো ম্যাচও যদি জিততে পারি, সেটা আপসেট (অঘটন) হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই। দুই দলই কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে, তাহলে কেন পারব না। এই বিশ্বকাপেই আমরা দেখেছি, আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে।’

ভারতের বিপক্ষে জিতলে সেটিকে ‘আপসেট’ বলেই মনে করেন সাকিব, ‘আমি আগেও যেমন বলেছি, ভারত ফেবারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেবারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট ঘটাতে।’

বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে হারানো ‘অঘটন’ হলেও সেটাই ঘটাতে চায় বাংলাদেশ। অ্যাডিলেইডের কন্ডিশনে কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, বলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। চাপ নয় নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার কথা জানান টাইগার অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category