বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৃষ্টির পর রানআউট লিটন

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২১৩ Time View

বৃষ্টি বিরতির পর মাঠে নামলেও ছন্দপতন ঘটেছে বাংলাদেশের। রানআউটে ফিরেছেন দারুণ শুরু এনে দেয়া লিটন। অষ্টম ওভারে দুই রান নিতে গিয়ে রানআউট হয়েছেন ২৭ বলে ৬০ রান করা লিটন। তাতে শুরুতে যে ছন্দ ছিল তাতে ব্যাঘাত ঘটেছে। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

মাত্র ২১ বলে ফিফটি করেছেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্বিতীয় দ্রুততম ফিফটি। লিটনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে দারুণ শুরু করে। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৬০ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু ছিল দুই ভারতীয় ওপেনার রোহিত-রাহুলের। তাসকিনের বলে জীবন পাওয়া রোহিত ফেরেন দলীয় ১১ রানে। ফেরেন পেসার হাসান মাহমুদের শিকার হয়ে। অন্যপ্রান্তে ৩২ বলে ৫০ রানের ইনিংসের খেলে আউট হন লোকেশ রাহুল। এরপর ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন সুরিয়াকুমার। থিতু হতে পারেননি হার্দিক পান্ডিয়া ও আক্সার প্যাটেল।

তবে কোহলির অপরাজিত ৬৪ রানের ইনিংসে ঠিকই ১৮৪ রানের বড় সংগ্রহ পায় ভারত। হাসান মাহমুদ ৩টি ও সাকিব নিয়েছেন ২ উইকেট। আর ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তাসকিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category