বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

বুবলীর সঙ্গে প্রেম করছেন তাপস, মুন্নীর স্ট্যাটাস নিয়ে গুঞ্জন

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৬৬ Time View

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে প্রেম করছেন গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপস! আজ (৪ নভেম্বর) সকাল থেকেই এমন কথা মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছে। এরপর বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়।

জানা যায়, মুন্নীর স্বামী সংগীতশিল্পী তথা গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়! এরপর শুরু হয় বিভিন্ন ধরনের গুঞ্জন।

শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন, ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্ত্বঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সাথে কিছু হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ দায়ভার তাপস ও বুবলীর।’

স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এ প্রসঙ্গে জানতে বুবলীকে ফোন দিলে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, তাপসের নম্বর বন্ধ রয়েছে।

‘গানবাংলা’র জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবে খ্যাত ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি থেকে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। যা এখনো উদঘাটন করা যায়নি কে বা কারা এমনটি করেছে। এ বিষয়ে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category