বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বইমেলায় কনকচাঁপার আত্মজীবনীমূলক গ্রন্থ

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

দেশের বরেণ্য সংগীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার গানের পাশাপাশি আরও অনেক সৃজনশীল প্রতিভা রয়েছে। এর অন্যতম হচ্ছে লেখালেখির গুণ। কনকচাঁপা কবিতা, প্রবন্ধও লিখেও বেশ সুনাম কুড়িয়েছেন।

এবারের একুশের বইমেলায় আসছে শিল্পীর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কাটাঘুড়ি ৩’। এটি প্রকাশ করা হবে অনন্যা প্রকাশনী থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। তিনি তার ফেসবুকে আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশের কথা জানিয়ে একটি পোস্ট দেন।এতে তিনি লেখেন, প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চার বছর পরে এবারের প্রাণের বইমেলায় আমার ধারাবাহিক আত্মজীবনীমূলক বই ‘কাটাঘুড়ি ৩’ প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে। বইটি অনন্যার স্টল (৩২ নম্বর স্টল) এ পাওয়া যাচ্ছে। আমি ইনশাআল্লাহ আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে অনন্যার স্টলে থাকব।কনকচাঁপা আরও লেখেন, এখানে আমার আগের বই ‘স্থবির যাযাবর’, ‘কাটাঘুড়ি, কাটাঘুড়ি ২’ও পাওয়া যাবে। আশা করি আপনাদের বইটি ভালো লাগবে।
বই প্রকাশের জন্য আমি অনন্যার কর্ণধার মনিরুল হক ভাইয়ের কাছে কৃতজ্ঞ।

অনন্যার প্রকাশক মনিরুল হকও কনকচাঁপার বইটি প্রকাশের কথা জাগো নিউজকে জানিয়েছেন। ২০১০ সালে শিল্পী কনকচাঁপার প্রথম বইপ্রকাশ পায়। এর নাম ছিল, ‘স্থবির যাযাবর’। এরপর ‘মুখোমুখি যোদ্ধা’ ও ‘মেঘের ডানায় চড়ে’ শিরোনামের আরও দুটি বই প্রকাশিত হয়।

কনকচাঁপা চলচ্চিত্রের পাশাপাশি আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গান পরিবেশনে সমান পারদর্শী। তবে চলচ্চিত্রের গানের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হিসেবে তিনবার পুরস্কৃত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category