বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানে লং মার্চ চলাকালে ইমরান খান গুলিবিদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২০৫ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে একটি সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ইমরানের ডান পায়ে ২ থেকে ৩টি গুলি লেগেছে বলে জানিয়েছেন পিটিআই প্রধান ইমরান ইসমাইল। আহত অবস্থায় ইমরান খানকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনায় জড়িত হামলাকারীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হামলায় আরও ৩ জন আহত হয়েছে। এ ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মূখ্যমন্ত্রী পারভেজ এলাহি।

এদিকে, ইমরানকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের ডাক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন। সেখান থেকে তারা সবাই প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাবেন। তার আগে ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে।

এর আগেও পাকিস্তানে একাধিক নেতা-নেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। সেদেশের প্রথম প্রধানমন্ত্রী লিকাকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। ২০০৭-এর ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র নেত্রী বেনজির ভুট্টো রওয়ালপিন্ডির জনসভায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category