বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাজিরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৮৪ Time View

পিরোজপুরের নাজিরপুরের মো. হেমায়েত হোসেন খান (৪৭) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হেমায়েত হোসেন উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামের শামসুল খানের ছেলে। তিনি বাগেরহাটের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ২০০৫ সালে একটি হত্যার ঘটনায় আদালত মো. হেমায়েত হোসেন খানকে মৃত্যুদণ্ড দেন। ওই ঘটনার পর থেকে ১৭ বছর ধরে ছদ্মবেশে ঢাকায় তিনি ব্যবসা করে আসছিলেন। কয়েকদিন আগে বাগেরহাটের আদালত ও থানা তার মৃত্যুদণ্ডের রায়ের তথ্যসহ গ্রেফতারি পরোয়ানা নাজিরপুর থানায় পাঠানো হয়। সে অনুযায়ী অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category