বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

নতুন লুকে দেব

  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

টালিউডের খ্যাতিমান অভিনেতা দেব সবসময় নতুন কিছু তার ভক্তদের উপহার দিতে চান। আবারও নতুন এক চমক নিয়ে আসছেন তিনি। এবারের পূজায় মুক্তি পেতে যাচ্ছে অরুণ রায়ের পরিচালনায় দেবের সিনেমা ‘বাঘা যতীন’।

যতীন্দ্র নাথ মুখেপাধ্যায়ের জীবন নিয়ে ‘বাঘা যতীন’ সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমায় দেবের বেশ কয়েকটি লুক। তবে আজ (২২ সেপ্টেম্বর) প্রকাশিত দেবের লুক দেখে কার্যত চমকে উঠেছেন নেটটিজেনরা।

দেবকে এর আগে খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেখেছেন দর্শকরা। তারও আগে সাধুর বেশে এই সিনেমায় তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা।

সিনেমায় নাকি আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছেন মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

দেব তার চরিত্রের প্রয়োজনে এর আগেও নিজেকে একাধিকবার বিভিন্ন রূপে উপস্থাপন করেছেন। তবে কোনো একটি সিনেমায় এ প্রথম তাকে এতগুলো লুকে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন তিনি।

দেব এ বিশেষ লুক প্রসঙ্গে বলেন, এ সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।পাশাপাশি এ সিনেমাটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবেই উল্লেখ করেছেন দেব। সিনেমাটি নিয়ে তিনি ব্যাপক আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category