বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

ঢাকায় আসছেন নচিকেতা

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৫১ Time View

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। সেই ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগির ঢাকায় গান গাইতে আসছেন তিনি।

জনপ্রিয় এ শিল্পীকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে আজব রেকর্ড ও আজব কারখানা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, আগামী ১০ নভেম্বর রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে (কেআইবি) গাইবেন নচিকেতা।ওই অনুষ্ঠানের নাম ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। খুব শিগগির এ অনুষ্ঠানের টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবে আজব রেকর্ড ও আজব কারখানা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেছেন, ‘আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা (নচিকেতা) আসছেন। আশা করছি দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শুনতে পারবেন।’জয় আরও বলেন, ‘নচিকেতা দাদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে। এবার ঢাকায় তার বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category