বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ডানকি’র পর শাহরুখের নতুন মিশন

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫ Time View

বলিউড বাদশা শাহরুখের জন্য চলতি বছরটি ছিল- ‘একাদশে বৃহস্পতি’। এবছর তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলোই ছিল আলোচনার শীর্ষে।

গতকাল (২১ ডিসেম্বর) শাহরুখের চলতি বছরের শেষ সিনেমা ‘ডানকি’ মুক্তি পেয়েছে। এরই মধ্যে বলিউড কিং খান তার নতুন মিশনের জন্য প্রস্তুতি নিয়েছেন।২০১৮ সালের পর ৫ বছর বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। ২০২৩ সালে অভিনেতা পর্দায় আবার ফিরে আসেন। এ বছরে কিং খানের ‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘ডানকি’-এই তিনটি সিনেমাই বক্স অফিসে সাফল্যের শিখরে পৌঁছেছে।

এরপর অভিনেতা কোন সিনেমা করতে যাচ্ছেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। শাহরুখ নিজে শুধু জানান, ‘আগামী সিনেমার শুটিং তিনি নতুন বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যেই শুরু করবেন।’ এতেই বোঝা যাচ্ছে নতুন মিশনের জন্য বাদশার প্রস্তুতি এরই মধ্যে হয়েছে।

শাহরুখ খানের সিনেমা নিয়ে তার ফ্যানদের মধ্যে বরাবরই আলাদা উত্তেজনা দেখা যায়। এ বছরে একের পর এক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের চাহিদাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। নতুন বছরে অভিনেতার আগাম সিনেমা দেখার জন্য ভক্তরা উচ্ছ্বসিত হয়ে আছেন।

এক সাক্ষাৎকারে বাদশা জানান, তিনি এমন একটা চরিত্রে অভিনয় করবেন, যেখানে তিনি তার বাস্তব বয়সেই থাকবেন। তবুও তিনিই সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন।

যখন অভিনেতাকে তার আগাম সিনেমা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘আমি মার্চ-এপ্রিলে সিনেমার শুটিং শুরু করব। এবারে আমি এমন একটি সিনেমা করার চেষ্টা করছি যেটা আমার বয়সের সঙ্গে মানানসই হবে এবং সেখানে আমিই নায়ক থাকব।’শাহরুখ খান প্রায় এক বছরে কোনো সাক্ষাৎকার দেননি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এবং ইভেন্টগুলোর মাধ্যমে তার ভক্তদের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি চলতি বছর অভিনেতার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে তা নিয়ে কোনো প্রোমোশনের জন্য সাক্ষাৎকার দেননি।জানা গেছে, শাহরুখ শিগগিরই তার মেয়ে সুহানার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে পারেন। সুহানা সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category