বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

‘টাইগার-৩’ মুক্তির আগে ভক্তদের প্রতি সালমান-ক্যাটরিনার অনুরোধ

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৫০ Time View

বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার-৩’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। আগামীকাল (১২ নভেম্বর) দীপাবলির (কালীপূজা) আবহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এ সিনেমা।

‘টাইগার-৩’ দেখার জন্য টিকিটের অগ্রিম বুকিং বেশ সাড়া জাগিয়েছে। আর সিনেমাটি মুক্তির ঠিক একদিন আগে অনুরাগীদের জন্য বিশেষ বার্তা দিলেন সালমান খান ও ক্যাটরিনা। প্রত্যেককে অনুরোধ জানালেন ‘স্পয়লার্স’ দেওয়া থেকে তারা যেন বিরত থাকেন।শনিবার (১১ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা লিখলেন অভিনেতা সালমান খান। তিনি লেখেন, আমরা ‘টাইগার-৩’ তৈরি করেছি প্রচুর ভালোবাসা দিয়ে এবং আমরা আশা করছি যে আপনারা সিনেমাটি দেখেই স্পয়লার্স দেবেন না।’

তিনি আরও লেখেন, ‘স্পয়লার্স সিনেমা দেখার অভিজ্ঞতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা বিশ্বাস করি আপনারা যেটা সঠিক সেটাই করবেন। আমরা আশা করছি ‘টাইগার-৩’ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য পারফেক্ট উপহার হতে যাচ্ছে। আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়।’

একই বার্তা দিলেন ক্যাটরিনা কাইফ। তিনি লেখেন, ‘টাইগার-৩’ সিনেমার প্লট টুইস্ট ও সারপ্রাইজগুলোই এ সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও দারুণ করে তুলবে। তাই আপনাদের কাছে অনুরোধ, সিনেমার কোনো দৃশ্য ফাঁস করবেন না। আমাদের ভালোবাসার শ্রম সুরক্ষিত রাখার ক্ষমতা আপনাদের হাতেই রয়েছে। যাতে এ সিনেমা দর্শককে সেরা বিনোদন দিতে পারে। ধন্যবাদ ও শুভ দীপাবলি।’

‘টাইগার-৩’ সিনেমা স্পাই ইউনিভার্সের বাকি দুই তারকা অর্থাৎ ‘পাঠান’-এর শাহরুখ খান ও ‘ওয়ার’ সিনেমার হৃত্বিক রোশনের দেখা মিলবে। ট্রেড অ্যানালিস্টদের একাংশের মতে প্রথম দিনে এ সিনেমার আয় ৪০ কোটি পার করবে।অন্যদিকে অপর একাংশের দাবি প্রথম দিনে আয় ১৫ কোটির আশেপাশে থাকবে, কারণ উৎসবের দিন, যদিও সোমবার থেকে সেই পরিমাণ বাড়বে বলেও দাবি তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category