বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্বর কমছেই না, হাসপাতালে ভর্তি নায়িকা!

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪ Time View

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এবং হাসপাতালের কিছু ছবিও পোস্ট করেছেন।

হিনা খান ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলে অনেকেই জানতে চেয়েছেন কী হয়েছে প্রিয় নায়িকার?

তবে ভক্তদের আশ্বস্ত করেছেন হিনা নিজেই। জানিয়েছেন, চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খুব জ্বর ছিল গায়ে। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গত চার দিন ধরে অনেক জ্বরে ভুগছি। চিকিৎসা চলছে। কিন্তু তা বৃথা। জ্বর কিছুতেই কমছে না। ক্রমশ বেড়েই চলেছে। প্রায় ১০২-১০৩ জ্বর রয়েছে গায়ে।’
দিনে দিনে যে খুবই দুর্বলতা অনুভব করছেন সে কথাও প্রকাশ করেছেন হিনা। যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, অনুরাগীদের সেই প্রার্থনাই করতে বলেছেন নায়িকা। কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন হিনা।
 অক্টোবর মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখনও হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন নায়িকা। তার আগে মুম্বাইয়ের দূষণ নিয়ে একাধিক অভিযোগও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী অভিযোগ করেন যে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বাই তার বাসযোগ্যতা হারাচ্ছে।
এই অভিযোগ জানানোর পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। তবে এখন তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় নায়িকার ভকক্তরা।
 হিনা খান ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়ে’ অক্ষরা চরিত্রে অভিনয় করেছেন। এর জন্য তিনি ভারতীয় টেলিভিশন এ্যাকাডেমি পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ আরও প্রায় ১৮টির মত পুরস্কার জয়লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category