বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

চলে গেলেন ব্রিটিশ চিত্রনাট্যকার টেরেন্স ডেভিস

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫৬ Time View

খ্যাতিমান ব্রিটিশ পরিচালক ও চিত্রনাট্যকার টেরেন্স ডেভিস আর নেই। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ‘ইয়াহু নিউজ’ প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

টেরেন্স ডেভিস উত্তরপূর্ব ইংল্যান্ডের লিভারপুলে নিজের বাড়িতে ৭ অক্টোবর অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়েছে।টেরেন্স ডেভিস ‘ডিস্ট্যান্ট ভয়েস’ ও ‘স্টিল লাইভস’ এর মতো সিনেমা দিয়ে তিনি পরিচিতি লাভ করেছেন। এ সিনেমা জনপ্রিয় হওয়ার পর আর তাকে পিছু তাকাতে হয়নি।

ডেভিস সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরুর সময়ে ‘চিলড্রেন’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইলন্ড’ এবং ‘ডেথ অ্যান্ড ট্রান্সফিগারেশন’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন ।

টেরেন্স ডেভিসের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে নেটফ্লিক্স ড্রামা ‘বেনেডিকশন’। এতে অভিনয় করেছেন গত বছরের সিনেমা ‘স্লো হর্সেস’ অভিনেতা জ্যাক লোডেন এবং সায়েন্স ফিকশন টেলিভিশন সিরিজ ‘ডক্টর হু’ এর অভিনেতা পিটার কাপালডি।২০১৬ সালে জীবনীভিত্তিক সিনেমা ‘এ কোয়েট প্যাশন’ এ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা সিনথিয়া নিক্সন কবি এমিলি ডিকিনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটির চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন টেরেন্স ডেভিস। ‘ডিসট্যান্ট ভয়েসেস’ এর জন্য তিনি ‘কান ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ’ পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category