বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

কলকাতার সিনেমায় বুবলি

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৯ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘ফ্ল্যাশব্যাক’। সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। এতে বুবলির সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।জানা গেছে, সিনেমাটি ৯ জানুয়ারি শুটিং শুরু হয়েছে। চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন খায়রুল বাশার নির্ঝর। এটি প্রযোজনা করেছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।

গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন শবনম বুবলি। বর্তমানে অভিনয় এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এ ছাড়া ‘দেয়ালের দেশ’, ‘মায়া : দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category