বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

কন্যা সন্তান জন্ম দিলেন আলিয়া

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

স্বপ্নপূরণের আরও এক ধাপ। মা হলেন আলিয়া ভট্ট। মুম্বইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এইচএন রিলায়্যান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কপূর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তার পর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন জুটিতে। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণলিয়া। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। কপূর পরিবারে আনন্দ জোয়ার। এই দিনটির স্বপ্ন দেখছিলেন সোনি রাজদান, মহেশ ভট্ট, শাহীন থেকে শুরু করে নীতু কপূর। আর রণবীর? তিনি তো ভাল বাবা হওয়ার জন্য আগে থেকেই তৈরি!

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কপূর এবং ভট্ট পরিবারের বাকি সদস্য‌রা। যে হেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসবহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যাসন্তানের জন্ম দিলেন আলিয়া।

আগামী ২৮ নভেম্বর আলিয়ার ৩০ বছরের জন্মদিনে উৎসব হবে কপূর পরিবারে। নবজাতক আর তার মাকে ঘিরে ঘরোয়া পরিমণ্ডলে সেই উদ্‌যাপন অন্য মাত্রা নিতে চলেছে।সকাল থেকেই গুঞ্জন ছিল। বেলা বাড়তেই উত্তেজনার পারদ চড়তে থাকে। মুম্বইয়ের ওই হাসপাতালের চিকিৎসক জানান, ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনও সময়ই হতে পারে আলিয়ার সন্তান। হলও তাই। চিকিৎসকের এই কথা জানা যাওয়ার পরই দেখা যায়, হাসপাতালে এসে পৌঁছেছেন আলিয়ার মা সোনি রাজদান, রণবীরের মা নিতু কপূর। দাদু হতে চলা মহেশ ভট্টের উচ্ছ্বাস আর ধরে না। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বললেন, “নতুন সূর্য ওঠার অপেক্ষা। তরতাজা শিশিরের মতো নতুন জীবনের স্পন্দন আসতে চলেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category