বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইলিয়ানা ডি’ক্রুজ বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন

  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭০ Time View

ইলিয়ানা ডি’ক্রুজ বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। এমন তথ্য বলিউডে ব্যাপক আলোচনায় এসেছিল। গত বছর আগস্টে মা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেও বৈবাহিক জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এ নায়িকা।

প্রচারের আলো থেকে নিজের ব্যক্তিজীবনকে বরাবরই আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তাই এ নায়িকা কখন সম্পর্কে জড়ালেন কিংবা আদৌ বিয়ে করেছেন কি না, তা নিয়ে দীর্ঘ দিন দ্বন্দ্বে ছিলেন ভক্তরা।তবে এবার সব প্রশ্নের সোজাসুজি উত্তরে ইলিয়ানা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাইকেল ডোলানের সঙ্গে বিয়ের গুঞ্জনের কথা স্বীকার করলেন এ নায়িকা।

তিনি জানিয়েছেন, তার সব থেকে খারাপের সময়ে পাশে পেয়েছেন ডোলানকে। পাশাপাশি অভিনেত্রীর ভালো সময়েও ডোলান পাশে রয়েছেন।তিনি মনে করেন, তার সঙ্গীর কোনো একটি ভালো দিক নিয়ে কথা বলা সম্ভব নয়। যখনই সঙ্গীর গুণ নিয়ে কথা বলেছেন, প্রত্যেকবারই পরের দিন সঙ্গীর মধ্যে কোনো না কোনো নতুন ভালো দিক আবিষ্কার করেছেন ইলিয়ানা।

বর্তমানে চুটিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। দীর্ঘ বিরতির পরে আবারও অভিনয়ও শুরু করেছেন। সম্প্রতি ‘দো অউর দো প্যার’ সিনেমায় অভিনয় করছেন। যা এর মধ্যেই দর্শকের নজর কেড়েছে। ইলিয়ানা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে ডোলান তার পাশে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category