বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইতালিতে ছুরি হামলা, নিহত ১, ফুটবল তারকাসহ আহত ৪

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৯২ Time View

ইতালিতে ছুরি হামলায় একজন নিহত হয়েছেন। এ হামলায় আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারিসহ চারজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।বিবিসি, ডেইলি মিররসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ ছুরি হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইতালীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলায় মোট পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। হামলার সময় ওই শপিংমলে ছিলেন আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারি।
আরও পড়ুন: ইউক্রেনের হামলায় ১০ ইরানি নিহত

এ তারকা ফুটবলারের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আহত অন্যান্যদের সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, বৃহস্পতিবারের হামলার এ ঘটনাটি ঘটেছে আসাগোর মিলানোফিওরি শপিং সেন্টারে। ৪৬ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ওই শপিং সেন্টার থেকে কিছু পণ্য চুরির অভিযোগ ওঠে।

এরপরই ক্ষিপ্ত হয়ে পাবলোসহ পাঁচজনকে ছুরিকাঘাত করে সে। তাদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হামলাকারী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category