বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

আবারও নতুন অতিথি আসছে বিরাট-আনুশকার ঘরে

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

বলিউড তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির সংসারে আবারও নতুন অতিথি আসার সংবাদ শোনা যাচ্ছে। অর্থাৎ, তারা দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন। তাদের মেয়ের ভামিকা কোহলির বয়স দুই বছর। এরই মধ্যে এমন সুখবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন তিন মাসেরও বেশি হয়েছে।

কয়েক মাস ধরেই অনুশাকা নিজেকে সব কিছু থেকে এক প্রকার আড়ালেই রেখেছেন। এমনকি তার স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও যাচ্ছেন না।ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’পরিবেশিত এক খবরে জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুশকাকে। সে সময়ে বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি, এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই আনুশকার আবারও মা হতে যাওয়ার সংবাদ প্রকাশ্যে আসে।

কোহলি দম্পতি আগেরবারের মতোই এ খুশির সংবাদের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অনুশকার।

আনুশকা-কোহলির সংসারে ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম হয়। প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সেভাবে প্রকাশ্যে আনেননি তারা। এরই মাঝে কোহলি পরিবারে খুশির খবর। এতে তাদের ভক্ত-অনুরাগীরাও বেশ আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category