বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আখাউড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো তিনটি ট্রেন

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২১৯ Time View

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় তিনটি ট্রেন অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়।

এ ঘটনার পর আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে বিকেল সাড়ে ৪ টার দিকে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ নিয়ে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে অচলাবস্থার সৃষ্টি হয়। আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়েছিল।

খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে যাত্রা বিরতি দেয়। দুপুর ২টা ৩৫ মিনিটে সিগন্যাল পেয়ে হোম সিগন্যাল থেকে এক নম্বর প্ল্যাটফর্মে মালবাহী কন্টেইনার ট্রেন প্রবেশের আগ মুহূর্তে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন হোম সিগন্যাল অতিক্রম করে। এ সময় যদি মালবাহী কন্টেইনার ট্রেনটি এক নম্বর
প্ল্যাটফর্মে প্রবেশ না করতো তাহলে যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ও মালবাহী কন্টেইনার ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটতো।

অপরদিকে এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করতেই চালক লক্ষ্য করেন এক’শ গজ সামনে দাঁড়ানো আছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন।

মালবাহী ট্রেনের সহকারী চালক আবু তালহা বলেন, সিগন্যাল পেয়েই তিনি স্টেশনে প্রবেশ করছিলেন। এ সময় সামনে ট্রেন দেখে থামিয়ে ফেলেন। তবে কেবিন থেকে বলা হচ্ছে, কোনো ম্যামোর নির্দেশনা ছাড়ায় ট্রেন পেছাতে বললে তাতে তিনি সায় দেননি। কেবিন মাস্টারের ম্যমো পেলে ট্রেন পেছনে নেয়া হবে।

আখাউড়া স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, স্টেশনের উত্তর আউটার ডেঞ্জার সিগন্যাল ও হোম সিগন্যালের ডেঞ্জার অতিক্রম করেন মালবাহী কন্টেইনার ট্রেনের চালক। তবে কী কারণে সিগন্যাল অতিক্রম করেছেন স্পষ্ট করে জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় ম্যামো দেয়ার পর বিকেল ৪টা ২৮ মিনিটে প্রায় দেড় ঘণ্টা পর আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category