বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহকে সমর্থন করেনি একটি দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

নির্বাচিত হওয়ার আগেই জানা গেছে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হবেন জয় শাহ। কারণ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আগে থেকেই বিসিসিআাইয়ের সেক্রেটারিকে সমর্থন করেছিল। পরে অন্যান্য দেশগুলোও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কথার বাইরে যায়নি।

অবশেষে গত মঙ্গলবার চূড়ান্তভাবে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ।

আইসিসির সদস্য বর্তমানে ১৬। এর মধ্যে মনোনয়ন পর্বে জয় শাহকে সমর্থন দিয়েছে ১৫টি বোর্ড। একটি বোর্ড তাকে সমর্থন করেনি।

জানা গেছে, চেয়ারম্যান হওয়ার দৌড়ে জয় শাহকে সমর্থন করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিরোধীতাও করেনি তারা। যেহেতু বিরোধীতা করেনি, তাই আইসিসির কর্মকর্তারা ধরে নিয়েছেন এতে পাকিস্তানের আপত্তি নেই।

আইসিসির এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে বলেছেন, ‘পিসিবি কোনো মন্তব্য করেনি। তাদের মতামত খুব একটা গুরুত্বপূর্ণও ছিল না। কারণ বাকি সব সদস্যই জয় শাহকে সমর্থন করেছেন। পিসিবি এই ক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছে। কোনো মতামত দেয়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category