বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হলেন ঋষভ পান্ত

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

শ্রেয়াস আইয়ারের গড়া রেকর্ড ৩০ মিনিটও টিকলো না। সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলের মেগা নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন আইয়ার। এবার সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত।

ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই দিনব্যাপী মেগা নিলামে  উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

আজকের মেগা নিলামে প্রথমেই তোলা হয় ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।

দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। যা ছিল তখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।

এদিকে, ১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক। গত আসরে তার মূল্য ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এবার তার দাম কমেছে ১৩ কোটি।

প্রসঙ্গত, আইপিএল নিলামে পান্ত সর্বোচ্চ দাম হাঁকাতে পারেন এমন একটা জল্পনা ছিল। অনেক ক্রিকেটবিশ্লেষকেরই বাজির ঘোড়া ছিলেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটার। দেখা যাক শেষ পর্যন্ত তার এই রেকর্ড দাম অক্ষত থাকে কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category